বগুড়ার দুপচাঁচিয়ায় ২ মাদকসেবীর কারাদন্ড
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম পুলিশ ফোর্সসহ উপজেলার সরদারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় মাদক সেবনের অপরাধে সরদারপাড়া গ্রামের জয়নাল শাহ এর ছেলে মেহের আলী (৪০) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৯ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১‘হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছেন। অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে।
আরও পড়ুনঅপরদিকে একই এলাকার মৃত নিপেন মহন্তের ছেলে সুমন মহন্ত (৩০) কে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ ২‘শত টাকা করে অর্থদন্ড প্রদান করেছে।
অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত আসামিদ্বয়কে আজ শনিবার (১৮ জুলাই) বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1784389732.jpg)




