ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ১১:২৯ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্মশানের আধুনিক চুল্লির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তি

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্মশানের আধুনিক চুল্লির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: দীর্ঘ এক দশক পার হলেও শেষ হয়নি গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার একমাত্র কেন্দ্রীয় শ্মশানের আধুনিক চুল্লি নির্মাণ কাজ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

দীর্ঘদিন কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়ায় নিরুপায় হয়ে শেষ পর্যন্ত শ্মশানের আদি নকশা (ডিজাইন) পরিবর্তন করে নিজেদের অর্থ ও উদ্যোগে চুল্লি সচল করার কাজ শুরু করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। গত বৃহস্পতিবার সকাল থেকে শ্মশানে চুল্লির কাজ শুরু করেন। অসমাপ্ত কাঠামোর ওপর বাঁশের মাচা বেঁধে স্থানীয়দের উদ্যোগে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ বছর আগে সুন্দরগঞ্জ পৌর এলাকায় এ শ্মশান চুল্লিটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলেও তা মাঝপথে থমকে যায়। বছরের পর বছর এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সরকারিভাবে বরাদ্দ বা কাজ শেষ না হওয়ায়, মৃতদেহ সৎকারে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছিল স্থানীয়দের। বাধ্য হয়ে তারা সরকারি মূল নকশা পরিবর্তন করে, বর্তমান কাঠামোর ওপর ভিত্তি করে চুল্লিটি ব্যবহারোপযোগী করার চেষ্টা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্মশানের আধুনিক চুল্লির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তি

বগুড়ার সারিয়াকান্দিতে বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

এনসিপি নেতার বক্তব্যে জয়বাংলা, পরে বললেন ‘সরি, ‘সরি

ভারপ্রাপ্তেই ভারাক্রান্ত নাটোরের বাগাতিপাড়ার প্রাথমিক বিদ্যালয়

বগুড়ায় ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার