ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৭:২৯ পিএম

শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে ছিলাম, আছি এবং থাকব : তাসরিফ খান

তাসরিফ খান

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হকের পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও চর্চা হচ্ছে। এ পরিস্থিতিতে তাদের আন্দোলনকে সমর্থন দিয়ে বিস্ফোরক পোস্ট দিয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী তাসরিফ খান।

মঙ্গলবার ফেসবুক ভেরিফায়েড পেজে এ গায়ক লেখেন, ‘শিক্ষার্থীদের জোর করে চাপ দিয়ে পরীক্ষা যে নিলেন, ছাত্রছাত্রীদের চাপটা নিতে পারবেন তো? এমনিতেই এইচএসসি বোর্ড পরীক্ষা হলো ছাত্রজীবনের অন্যতম প্রেশারের পরীক্ষাগুলোর একটা। এর মাঝে এই একটা বা দুইটা পরীক্ষার দিন পিছিয়ে দিলে কি এমন ক্ষতি হয়ে যেত?’

তিনি লিখেছেন, ‘এই বৈরী আবহাওয়াতে যারা ভিজে ভিজে, রাস্তায় জমে থাকা দূষিত পানি মারিয়ে এইরকম গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে গেছে, তাদের সাফারিংস আর ট্রমা বোঝেন? ভেজা শরীরে পরীক্ষা দিয়ে কি পরিমাণ শিক্ষার্থীর জ্বর আসছে, তাদের আবেগ-অনুভূতি বোঝেন? এত কিছু সাফার করে তারা আপনাকে খুশিতে চুমু খেতে  চাইবে, নাকি আপনার পদত্যাগ চাইবে?’

আরও পড়ুন

 

এ গায়ক লিখেছেন, ‘আপনাদের মতো বুইড়া ধামরাগুলো দেশ বদলাবে নাকি ছাত্রছাত্রীরা বদলাবে, এই সহজ ম্যাথ কেন মাথায় যায় না? আর খেয়াল করতেছি, ছাত্রছত্রীরা যৌক্তিক আন্দোলনে নামলে কেন ওদের ট্যাগিং করা জরুরি হয়ে যায়।’

সবশেষ তাসরিফ লিখেছেন, ‘ভুল করলে সেই ভুলটা কেন স্বীকার করা যায় না? সময় থাকতে শিক্ষার্থীদের মানসিকতা এবং আবেগ বোঝার চেষ্টা করেন। চেয়ারে বসে গেলে লজ্জা-শরম কমে যায়, আমরা জানি। সুতরাং পদত্যাগ করেন আর না-ই করেন, শিক্ষার্থীদের সর্বোচ্চ ভালোর জন্য যা যা পদক্ষেপ নেয়া দরকার, দ্রুততার সঙ্গে গ্রহণ করেন। ছাত্রছাত্রীদের যেকোনো যৌক্তিক দাবির সঙ্গে ছিলাম, আছি এবং অবশ্যই থাকব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে ছিলাম, আছি এবং থাকব : তাসরিফ খান

বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি

অফিসার পদে জনবল নিয়োগ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ

ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীরা

নেত্রকোণায় নিখোঁজের পরদিন পুকুরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ নিয়ে যা বললেন শিক্ষার্থীরা