জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান ১ কেজি গাঁজা উদ্ধার
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: আক্কেলপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর তিলকপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
আরও পড়ুনএ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন রেজা বলেন, এ ঘটনায় পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

_medium_1784118799.jpg)


_medium_1784116759.jpg)

_medium_1784116230.jpg)

