ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৬:০০ পিএম

কুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।
 
আজ বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে শহরের মজমপুর গেটে যান চলাচল বন্ধ করে সড়কে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।
 
শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা এবং ১৩ জুলাই চরম প্রতিকূল ও বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের পরীক্ষা পুনরায় গ্রহণের ব্যবস্থা করাই তাদের দাবি।
 
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-পাবনা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল মোটেও ততটা খারাপ খেলেনি, যতটা মানুষ বলাবলি করছে : স্কালোনি

কুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ

সুন্দরবনের কান্না: অস্তিত্বের লড়াইয়ে এক বিস্ময় বনভূমি

শুক্রবার শিল্পকলা একাডেমিতে ‘ট্রায়াল অব সূর্যসেন’

চুয়াডাঙ্গায় পৌনে ২ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১

২০ বছর পর কলকাতায় আসছেন তসলিমা