ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৫:৩৭ পিএম

আর্জেন্টিনা—ইংল্যান্ড ম্যাচে থাকছে মেসির সৌভাগ্যের রেফারি

আর্জেন্টিনা—ইংল্যান্ড ম্যাচে থাকছে মেসির সৌভাগ্যের রেফারি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ইসমাইল এলফাত। তাকে দায়িত্ব দেওয়ার পরই নতুন করে আলোচনায় এসেছে লিওনেল মেসিকে ঘিরে একটি চমকপ্রদ পরিসংখ্যান।

আন্তর্জাতিক ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ওয়ার্ল্ড সকার টকের তথ্য অনুযায়ী, ইসমাইল এলফাত ম্যাচ পরিচালনা করেছেন এমন কোনো ম্যাচে এখনো হারেনি মেসির দল। এ পর্যন্ত এলফাতের উপস্থিতিতে মেসির দল পাঁচটি ম্যাচ খেলেছে এবং পাঁচটিতেই জয় পেয়েছে। এই তালিকার সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল। ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর সেই ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন ইসমাইল এলফাত। টাইব্রেকারে জয় পেয়ে সেবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

এরপর মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এলফাত চারটি ম্যাচ পরিচালনা করেন। সেই চার ম্যাচেই জয় পায় মায়ামি। এর মধ্যে ২০২৩ সালের লিগস কাপের ফাইনালও ছিল, যেখানে মেসির নেতৃত্বে ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা আসে। চলমান বিশ্বকাপে এটি হবে এলফাতের চতুর্থ ম্যাচ পরিচালনা। 

আরও পড়ুন

এর আগে তিনি গ্রুপ পর্বে জাপান—নেদারল্যান্ডস ও স্পেন—উরুগুয়ে ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ২—১ ব্যবধানের জয়ের ম্যাচও পরিচালনা করেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা—ইংল্যান্ড ম্যাচে থাকছে মেসির সৌভাগ্যের রেফারি

অবরোধের জেরে এবার বাব—এল—মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

আজকের এই হার মেনে নেওয়া কঠিন : ফরাসি প্রেসিডেন্ট

'তুম্বাড় ২'-এ থাকছেন আলিয়া ভাট

ভালুকায় দলিল লেখক হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’