ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৩:০৪ পিএম

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো। মঙ্গলবার (১৪ জুলাই) ইউক্রেনের পার্লামেন্ট সভিরিদেনকোর পদত্যাগপত্র গ্রহণ ও পাস করে।

বিদায়ী ভাষণে সিভিরিদেঙ্কো বলেন, এই বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত ও জোরালো পদক্ষেপের দাবি রেখেছিল। যে বিশ্বাস ও সমর্থন আমি পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আপনারা জানেন, আমি সবসময় ফলাফলকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। এদিকে, তার এই বিদায়ে সাংবিধানিক বিধান অনুযায়ী ইউক্রেনের বর্তমান পুরো সরকারের পদত্যাগ নিশ্চিত হয়েছে। আইনপ্রণেতারা বলেছেন, দেশটির রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান সের্হি কোরেতস্কি নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সিভিরিদেঙ্কোর পূর্বসূরি ডেনিস শমিহাল কিংবা বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভও রয়েছেন। 

বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো বলেন, আসন্ন নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শীতকালের জন্য প্রস্তুতি নেওয়া। কারণ শীতকালে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ও গ্যাস লাইনে রাশিয়ার হামলার তীব্রতা দ্বিগুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন

দেশটির শীর্ষ কর্মকর্তাদের জড়িয়ে বড় ধরনের দুর্নীতির একটি মামলা জনসমক্ষে আসার পর এক বছর আগে সিভিরিদেঙ্কোকে মন্ত্রিসভার দায়িত্বে আনা হয়েছিল। তবে এরপর থেকে দুর্নীতি দূর বা প্রশাসনে শুদ্ধি অভিযান চালাতে তিনি যথেষ্ট পরিমাণ দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলে সমালোচকরা অভিযোগ করে আসছিলেন। এর আগে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন রাজনৈতিক কৌশল পরিবর্তন করছে ও এ জন্য নতুন মুখের প্রয়োজন। তবে এর বাইরে নতুন করে মন্ত্রিসভায় রদবদল আনার আর কোনো কারণ স্পষ্ট করেননি তিনি। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

আবার পেছাল হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

স্পেনই সেরা ছিল, অধিনায়ক হিসেবে সব দায়িত্ব আমার : এমবাপ্পে

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, বেশকিছু অঞ্চলে সতর্কাবস্থা

ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেলো ইরান

বগুড়া মহানগরে যুবক গুলিবিদ্ধ