ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০১:৫৪ এএম

কেন এক মিনিট নীরবতা পালন করল ফ্রান্স-স্পেন?

ছবি : সংগৃহীত, কেন এক মিনিট নীরবতা পালন করল ফ্রান্স-স্পেন?

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই শুরুর আগে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে ডালাসের স্টেডিয়াম। ফ্রান্স ও স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনালের আগে দক্ষিণ ফ্রান্সের নাইস শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।

২০২৬ বিশ্বকাপ এখন শেষ চারের উত্তেজনায়। আজ বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। তবে মাঠের লড়াই শুরুর আগে দশ বছর আগের মর্মান্তিক ঘটনার নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন দুই দলের খেলোয়াড়সহ স্টেডিয়ামে উপস্থিত সবাই।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্রান্সের অনুরোধে ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে।

২০১৬ সালের ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস ‘বাস্তিল ডে’ উদযাপনের সময় নাইস শহরে হাজারো মানুষ আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন। সে সময় এক হামলাকারী অস্ত্রবোঝাই ট্রাক জনতার ভিড়ের ওপর তুলে দিলে ৮৬ জন নিহত হন। আহত হন কয়েক শ মানুষ, যাদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা ছিল গুরুতর।

আরও পড়ুন

মর্মান্তিক ওই ঘটনার দশম বার্ষিকীতেই অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্স ও স্পেনের বিশ্বকাপ সেমিফাইনাল। এ কারণে ম্যাচের আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের জন্য ফিফার কাছে অনুরোধ জানিয়েছিলেন নাইস শহরের মেয়র।

সেই অনুরোধে সাড়া দেওয়ায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট মাখোঁ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ফ্রান্স এবং ফরাসি জনগণের অনুরোধে সাড়া দেওয়ার জন্য ফিফা সভাপতিকে ধন্যবাদ। আমরা সেই ভয়াবহ দিনটি কখনোই ভুলব না।’

নাইসের মেয়রও ফিফার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এই নীরবতা শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা নয়, বরং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি বিশ্ব ফুটবল পরিবারের সংহতিরও প্রতীক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন এক মিনিট নীরবতা পালন করল ফ্রান্স-স্পেন?

২৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

পেনাল্টি থেকে ওইয়েরজাবালের গোল, এগিয়ে গেল স্পেন

ইসরায়েলে সরাসরি তেল রফতানি শূন্যে নামাল ব্রাজিল

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

বুধবার পরীক্ষা হলে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা