ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৬:১৭ পিএম

বিশ্বকাপ থেকে বাদ পড়া ডাচ রেফারির মৃত্যু

বিশ্বকাপ থেকে বাদ পড়া ডাচ রেফারির মৃত্যু, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মাত্র ৩৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ডাচ ফুটবল রেফারি রব ডাইপারিনক। নেদারল্যান্ডসের নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। তার এই মৃত্যুতে পুরো ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

২০২৬ বিশ্বকাপের জন্য নির্বাচিত রেফারিদের তালিকায় ছিলেন ডাইপারিনক। কিন্তু লন্ডনে এক ১৭ বছর বয়সী কিশোরীর আনা যৌন নিপীড়নের অভিযোগে তাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। গত এপ্রিলে কনফারেন্স লিগের একটি ম্যাচ পরিচালনার পর লন্ডন পুলিশ তাকে গ্রেফতারও করেছিল। যদিও পরবর্তীতে পর্যাপ্ত প্রমাণের অভাবে সব অভিযোগ খারিজ হয়ে যায় এবং তাকে নির্দোষ ঘোষণা করা হয়। অভিযোগ থেকে মুক্তি পেলেও বিশ্বকাপের মঞ্চে আর ফেরা হয়নি তার। 

আরও পড়ুন

ডাচ পত্রিকা 'ডি তেলেগ্রাফ'-কে দেওয়া শেষ সাক্ষাৎকারে ডাইপারিনক নিজের হতাশা ও আক্ষেপের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে অভিযুক্ত করা হয়েছিল। আমি শুরু থেকেই পুলিশের তদন্তে সব ধরনের সহযোগিতা করেছি। ফিফা আমাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ ডাইপারিনকের মৃত্যুর কারণ সম্পর্কে ডাচ পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন

৬ দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের

বিশ্বকাপ থেকে বাদ পড়া ডাচ রেফারির মৃত্যু

সিঙ্গারের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে ‘বিতর্কিত’ রেফারি ইসমাইল

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ