ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ১২:২৩ এএম

জনগণ যে পরিবর্তনের জন্য আন্দোলন করেছে তার বাস্তব প্রতিফলন এখনও দেখছে না : জি এম কাদের

জনগণ যে পরিবর্তনের জন্য আন্দোলন করেছে তার বাস্তব প্রতিফলন এখনও দেখছে না : জি এম কাদের

রংপুর জেলা প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জনগণ যে পরিবর্তনের প্রত্যাশায় আন্দোলনে অংশ নিয়েছিল, সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন তারা এখনও দেখতে পাচ্ছে না। যে কোটার জন্য আন্দোলন সেই কোটা এখনও রয়েছে। কোনো পরিবর্তন হয়নি।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নগরীর দর্শনা এলাকার পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে এখনও চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস ও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। দেশের অর্থনীতি ঋণনির্ভর হয়ে পড়েছে। শুধু ঋণের ওপর নির্ভর করে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

আরও পড়ুন

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মো. মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগরের সহ-সভাপতি জাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শমিম হায়দার পাটোয়ারী।

আরও বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, আজমল হোসেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাজী আব্দুর রাজ্জাক, ফখরুজ্জামান জাহাঙ্গীর, রশিদুল হক, এড. জুলফিকার আলী, মাসুদ নবী মুন্না, আব্দুস সোবহান, শাহীনুর রহমান মার্শাল প্রমুখ। শেষে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণ যে পরিবর্তনের জন্য আন্দোলন করেছে তার বাস্তব প্রতিফলন এখনও দেখছে না : জি এম কাদের

সেমিফাইনালে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ফ্রান্স-স্পেন

বগুড়ার আদমদীঘিতে চার ‘স’ মিল মালিকের জরিমানা

কুড়িগ্রামে সড়ক নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

বগুড়ায় অপহৃত কিশোরী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আ’লীগ নেতা জেলহাজতে