ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ১২:১৪ এএম

কুড়িগ্রামে সড়ক নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

কুড়িগ্রামে সড়ক নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নে বিরোধপূর্ণ একটি সড়ককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিন্নাত আলী (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১১ জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয়দের সহযোগিতায় গ্রামের একটি রেকর্ডভুক্ত বেদখল সড়ক উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

মঙ্গলবার ওই সড়কে মাটি কাটার কাজ শুরু হলে জয়নাল মিয়া ও তার লোকজন সেখানে যান। এ সময় আব্দুর সাত্তারের ছেলে জিন্নাত আলী (৪০) কাজে বাধা দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যায়ে জয়নাল মিয়ার ছেলে লিমন (৩০) ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে জিন্নাত আলীর ওপর হামলা চালায়। হামলার সময় জিন্নাত আলী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। সংঘর্ষে জয়নাল মিয়া (৫৫) ও তার ছেলে নয়ন আলী (২৫) আহত হন।

আরও পড়ুন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জিন্নাত আলীর মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অপর আহত জয়নাল মিয়া ও নয়ন আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর প্রতিশোধমূলক সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন ও পুলিশ এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ পর্যন্ত ১১ জনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে চার ‘স’ মিল মালিকের জরিমানা

কুড়িগ্রামে সড়ক নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

বগুড়ায় অপহৃত কিশোরী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আ’লীগ নেতা জেলহাজতে

বগুড়া মহানগরের ভাটকান্দি এলাকা পরিদর্শনে সিটি প্রশাসক স্বাধীন

‎চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে: শিক্ষা উপদেষ্টা