ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ১১:১৬ পিএম

বগুড়ায় ১০ লাখ টাকা ছিনতাই ঘটনায় একজন গ্রেফতার

বগুড়ায় ১০ লাখ টাকা ছিনতাই ঘটনায় একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার কাহালুতে ছিনতাই মামলার আসামি মো. ফাহিম (২০)কে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা তাকে গ্রেফতার করে কাহালু থানায় হস্তান্তর করেছে। ধৃত ফাহিম শাজাহানপুর উপজেলার চককানপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বগুড়া মহানগরের সিলিমপুরে একটি মেসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে মামলার তদন্তেপ্রাপ্ত আসামি। গত ১৮ জুন রাতে কাহালুর পোড়াপাড়া বাসস্ট্যান্ডের অদূরে বড় মোহরগামী রাস্তায় সিএনজি চালিত অটোরিকশার  যাত্রী শামীম প্রামাণিক নামে এক ব্যক্তির কাছ থেকে স্কুল ব্যাগে রাখা ১০ লাখ ৮০ হাজার টাকা ও চেক বইসহ অন্যান্য মালামাল ছিনতাই হয়।

আরও পড়ুন

ওই সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে চাকু-ছোরার ভয় দেখিয়ে টাকাগুলোসহ ওই মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এসময় ওই অটোরিকশার আরো ২-৩ জন যাত্রীকেও চাকুর ভয় দেখায় দুর্বৃত্তরা। পরে এঘটনায় কাহালু থানায় মামলা দায়ের করা হয়। এই মামলার তদন্তপ্রাপ্ত আসামি হিসাবে ফাহিমকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ১০ লাখ টাকা ছিনতাই ঘটনায় একজন গ্রেফতার

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

বগুড়ার ধুনটে গৃহকত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

সিরাজগঞ্জের তাড়াশে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

তারেক রহমানের জন্য বগুড়ার মানুষ গর্ব করতে পারে : সারজিস

দীর্ঘ ২৫ বছর পর নতুন দিগন্ত: সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ পাস