ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ১০:৩৮ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে নানার বাড়ি বেড়াতে গিয়ে বন্যার পানিতে  ডুবে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টায় তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দিঘীসগুনা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের সমাজসেবক মোঃ আমিরুল ইসলাম।

স্থানীয়রা জানিয়েছেন,  তাড়াশ পৌর সদরের কোহিত তেঁতুলিয়া গ্রামের মোঃ আতিকুলের মেয়ে জীম খাতুন (৯) কোহিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। অর্ধবার্ষিক পরীক্ষা শেষে তার মায়ের সাথে নানাবাড়ি দিঘীসগুনা গ্রামে বেড়াতে যায়। মঙ্গলবার অন্য সাথীদের সাথে বন্যার পানিতে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন

বেশ কিছুক্ষণ পর তাকে না দেখতে পেয়ে সাথীদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে পানি থেকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে  যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

তারেক রহমানের জন্য বগুড়ার মানুষ গর্ব করতে পারে : সারজিস

দীর্ঘ ২৫ বছর পর নতুন দিগন্ত: সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ পাস

যারা ডিম স/ন্ত্রা/সী আমরা তোমাদের বৃদ্ধাঙ্গুলি দেখাই : নাসীরুদ্দীন পাটওয়ারী

দিনাজপুরে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন