ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৯:৪১ পিএম

বগুড়ার সোনাতলায় ফসল তলিয়ে যাওয়ায় কৃষকের চোখে-মুখে হতাশা

বগুড়ার সোনাতলায় ফসল তলিয়ে যাওয়ায় কৃষকের চোখে-মুখে হতাশা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে যমুনা ও বাঙালি নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে নদীকূলীয় মানুষেরা আতঙ্কে রয়েছে। পাশাপাশি বন্যার পানিতে অর্থকরী ফসল পাট, বীজতলা ও সবজি তলিয়ে যাওযায় কৃষকের মাথায় হাত পড়েছে।

যমুনা ও বাঙালি নদী বেষ্টিত উপজেলা হচ্ছে সোনাতলা। জেলা সদর থেকে প্রায় ৩১ কিলোমিটার উত্তর-পূর্বে উপজেলাটির অবস্থান। নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীবর্তী এলাকায় ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। এছাড়াও কিছু কিছু এলাকার লোকজনকে নৌকাযোগে ঘর-বাড়ি, জিনিসপত্র নিয়ে অন্যত্র সরিয়ে যেতে দেখা গেছে। আবার কিছু কিছু এলাকায় মানুষ ঘর-বাড়িতে পানি ওঠায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের বন্যায় ওই উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ৩৮ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে রয়েছে, রোপা আমনের বীজতলা, পাট, কলা, পেঁপে ও শাক-সবজি  জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে।

আরও পড়ুন

কৃষকের উৎপাদিত কৃষি ফসল বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকের মাথায় হাত পড়েছে। এতে করে বাজারে বন্যা পরবর্তী শাক-সবজির দাম আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাবে। অপরদিকে স্থানীয়রা দ্রুত নদীভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, সম্প্রতি বন্যায় বগুড়ার সোনাতলায় প্রায় ৫১ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় ফসল তলিয়ে যাওয়ায় কৃষকের চোখে-মুখে হতাশা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ

বৃহস্পতিবার খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

বগুড়ার শাজাহানপুরে হেরোইন সেবনের দায়ে যুবকের কারাদন্ড

বান্দরবানে ধারের ৫০০ টাকাকে কেন্দ্র করে মারধরে যুবকের মৃত্যু

চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার