ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৯:৩৬ পিএম

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : রুহিয়া উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর ওয়ার্ডে অবস্থিত জমিদারের মিল হতে জমিদারের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণ পড়েছেন চরম ভোগান্তিতে।

জানা যায়, এই রাস্তাটি বছরের অন্যান্য সময়ে কিছুটা চলাচলের উপযোগী থাকলেও বর্ষাকালসহ বেশির ভাগ সময়ে রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এই রাস্তা দিয়ে বিদ্যালয়ের শিশুরা প্রতিনিয়ত যাতায়াত করে। অনেক সময় কর্দমাক্ত রাস্তাটিতে পিছলে পড়ে শিশুরা আহত হয়ে স্কুলে প্রবেশ করে। ফুলকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিক দুলার বলেন, প্রতিদিন রাস্তাটি দিয়ে হাজার হাজার নারী-পুরুষ, শিশুসহ বয়:বৃদ্ধ যাতায়াত করেন। অনেক সময় এই এলাকার অসুস্থ রোগী দূরবর্তী হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়। তিনি নিজেও রাস্তাটির বিষয়ে একাধিকবার সংবাদ পরিবেশন করেছেন।

আরও পড়ুন

১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, ওই রাস্তাটি পাকাকরণের কাগজপত্র কর্তৃপক্ষের কাছে পাঠালেও কোনো আইডি নম্বর পাওয়া যায়নি। ফলে রাস্তাটি সিসি বা হেরিং বোন বন্ড করার জন্য প্রকল্পের প্রস্তাব জমা করা হয়েছে। সেটির কাগজপত্র হাতে পেলেই কাজটি সম্পন্ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ

বৃহস্পতিবার খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

বগুড়ার শাজাহানপুরে হেরোইন সেবনের দায়ে যুবকের কারাদন্ড

বান্দরবানে ধারের ৫০০ টাকাকে কেন্দ্র করে মারধরে যুবকের মৃত্যু

চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার

পাবনায় ট্রেনে কাটা পড়ে কিশোরী নিহত