ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৪:৪৬ পিএম

পাঠদান সচল রাখতে স্থায়ী পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের

পাঠদান সচল রাখতে স্থায়ী পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের

দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষা চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান সচল রাখতে পৃথক ও স্থায়ী পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি, এইচএসসি বা বিশ্ববিদ্যালয়ের বড় পরীক্ষাগুলোর সময় দীর্ঘসময় স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়। এই সমস্যা সমাধানে স্থায়ী পরীক্ষা কেন্দ্র নির্মাণের লক্ষে একটি সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই সমীক্ষার সুপারিশ অনুযায়ী পর্যায়ক্রমে সারাদেশে স্থায়ী পরীক্ষা কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হবে।

আরও পড়ুন

মন্ত্রী আরও জানান, স্থায়ী কেন্দ্রগুলো নির্মিত হলে পাবলিক পরীক্ষা চলাকালেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হবে। এতে একদিকে যেমন শিক্ষার মান বাড়বে, অন্যদিকে পরীক্ষা ব্যবস্থাপনার দক্ষতাও বৃদ্ধি পাবে। বর্তমানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য পৃথক পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে তা বিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠদান সচল রাখতে স্থায়ী পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের

`আমাদের সন্তানদের টিকটকার প্রজন্ম বা ফার্মের মুরগি বলা যাবে না'

‘মেসি নয়, পুরো আর্জেন্টিনাকে নিয়েই ভাবছে ইংল্যান্ড’

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৮ দফা দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হরমুজে শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা জলদস্যুতা : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার