ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ০৮:৫৩ পিএম

জামালপুরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

জামালপুরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ডোবাটি পানিতে টইটম্বুর ছিল। সোমবার বিকেলে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় জমে থাকা বৃষ্টি পানিতে পড়ে যান মাসুদ আকন্দ। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় আর উঠতে পারেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তার ভাতিজি বাড়ির পাশের ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই আশরাফুল ইসলাম সুমন। তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, রিবারের সদস্যরা প্রাথমিকভাবে জানিয়েছেন ডোবায় পড়ে তার মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে হামলা

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

বন্যায় সারাদেশে নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

বর্তমান আর্থিক খাতের সংস্কার নিয়ে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

পাচারের আগেই বান্দরবানে ৭৭৯ টুকরা কাঠ জব্দ