পাচারের আগেই বান্দরবানে ৭৭৯ টুকরা কাঠ জব্দ
বান্দরবানে বৈরী আবহাওয়ার মধ্যেও অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা ৭৭৯ টুকরা কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বন বিভাগ। এ সময় কাঠ বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
আজ সোমবার (১৩ জুলাই) বান্দরবান সদর সেনা জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই বান্দরবান সদর উপজেলার বাঁকিছড়ামুখ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানের সময় রাস্তার পাশে মজুদ রাখা বিপুল পরিমাণ কাঠের বিষয়ে বন বিভাগকে অবহিত করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন বিভাগের কর্মকর্তারা কাঠের মালিক মিলন বড়ুয়ার কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র চান। তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেনাবাহিনীর সহযোগিতায় কাঠগুলো জব্দ করা হয়।
আরও পড়ুনঅভিযানে কাঠ বোঝাই একটি পিকআপসহ মোট ৭৭৯ টুকরা কাঠ জব্দ করা হয়েছে। সেনা জোন সূত্রের দাবি, জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮০ হাজার ২০ টাকা।
এ ঘটনায় বন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1783950449.jpg)

_medium_1783948910.jpg)
_medium_1783948664.jpg)



