সংকটের এই সময়ে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য
স্টাফ রিপোর্টার: বর্ষা মৌসুমের শুরুতেই দেশের বিস্তীর্ণ অঞ্চল প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশকে আরও বড় ধরনের প্রাকৃতিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হবে।
এই দুর্যোগ শুধু মানুষের জীবন-জীবিকাকেই বিপন্ন করছে না, বরং ইতোমধ্যে চাপে থাকা জাতীয় অর্থনীতির ওপরও নতুন বোঝা চাপিয়ে দিচ্ছে। ফলে সরকারের সামনে এখন একাধিক চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলার প্রয়োজন দেখা দিয়েছে।
আরও পড়ুনবর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র পাঁচ মাস আগে। সাধারণত নতুন কোনো সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক মাসকে তুলনামূলক স্বস্তির সময় হিসেবে ধরা হয়। এ সময় জনগণ সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে, বিরোধী দলও অনেক ক্ষেত্রে সংযম দেখায় এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীও অপেক্ষার নীতি অনুসরণ করে। ফলে সরকার কিছুটা চাপমুক্ত পরিবেশে প্রশাসনিক কার্যক্রম শুরু করার সুযোগ পায়।
মন্তব্য করুন


_medium_1783951021.jpg)


_medium_1783950449.jpg)



