ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ০৫:৪৯ পিএম

কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে মাসুদ (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গচিহাটা এলাকার চাঁন মিয়ার ছেলে।

আজ সোমবার (১৩ জুলাই) সকালে গচিহাটা রেল স্টেশনসংলগ্ন রেললাইনের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয়দের ধারণা, রোববার রাতের কোনো একসময় সহশ্রম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা রেলস্টেশন থেকে কিছুটা দূরে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আরিফ হক ভূঁইয়া বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা সত্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইনের ওপর বা পাশে ঘুমিয়ে পড়ায় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মিডিয়া সংলাপে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবায় ভলান্টিয়ার পিয়ার লিডার মডেল প্রাতিষ্ঠানিকীকরণের আহ্বান

কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২০০ মেগাওয়াট

ফুটবলার জামাল ভূঁইয়ার সঙ্গে জেবা জান্নাত

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর আবেগঘন বার্তা হাল্যান্ডের