ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০৫:১০ পিএম

মুজিববর্ষ উদযাপনে ব্যয় হয়েছিল ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

সংসদে অর্থমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে প্রায় ৯৮৩ কোটি টাকা ব্যয় করা হয়েছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ’র সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে তিনি খরচের এ খতিয়ান তুলে ধরেন।

এদিন ওই সংসদ সদস্য মাহবুবুর রহমান তার লিখিত প্রশ্নে জানতে চান, ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, সরকারি অফিসসমূহে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের মোট কত টাকা খরচ হয়েছে এবং এই বিপুল খরচের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না।

আরও পড়ুন

জবাবে অর্থমন্ত্রী জানান, ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সব মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।

 

এসময় মন্ত্রী তার জবাবের সঙ্গে এ সংক্রান্ত ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’র একটি কপিও সংযুক্ত করে সংসদে পেশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুজিববর্ষ উদযাপনে ব্যয় হয়েছিল ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

‘আর্জেন্টিনা ফিফাকে কিনে ফেলেছে হাজার লক্ষ কোটি টাকা দিয়ে’

বৃষ্টিতে ঢাবির হলে হলে পানি : ভোগান্তিতে শিক্ষার্থীরা

শেষ চারে আর্জেন্টিনা: বগুড়ায় সমর্থকদের উল্লাস

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির ভিভো ওয়াই৫০০, প্রি-অর্ডারে দারুণ অফার