ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০৮:৫৮ পিএম

মন ভেঙেছে ইধিকার

ইধিকা পাল

বিনোদন ডেস্ক : চলছে বিশ্বকাপ ফুটবলের উত্তাপ। সেই আয়োজনের আঁচ লেগেছে কলকাতাতেও। প্রিয় দলের জার্সি গায়ে রাত জেগে গলা ফাটাচ্ছেন টলিপাড়ার তারকারা। তবে এবারের বিশ্বকাপে প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো আর পছন্দের দল পর্তুগাল বাদ পড়ায় মন ভেঙেছে টালিউড অভিনেত্রী ইধিকা পালের। সম্প্রতি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সম্পর্কে নিজের অনুভূতি নিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকে বিশ্বকাপ দেখাটা আমাদের দেশের প্রায় সব পরিবারেরই একটা প্রচলন বলা যেতে পারে। আমাদের বাড়িতেও সেই প্রচলনটা ছিল। ছোট থেকে পরিবারের সদস্যদের সঙ্গে বসে সব হাইভোল্টেজ খেলা দেখতাম। আমরা প্রত্যেকে নিজেদের প্রিয় দল নিয়ে লড়েছি। দেখে মনে হতো যেন আমরাই বিশ্বকাপ খেলছি।

 

কিন্তু আমি যে প্রত্যেকটা খেলা দেখতে পারি বা ছোটবেলায় দেখতে পারতাম তেমনটা নয়। তবে সেমিফাইনাল থেকে পরিবারের সকলে একসঙ্গে বসে খেলা দেখতাম। খুব মজা করতাম, ঝগড়া করতাম, মারপিট পর্যন্ত হয়েছে, পরে আবার এক হয়ে যেতাম। এখনো বিশ্বকাপ এলে বাড়ির সদস্যদের সঙ্গে সেই নস্টালজিয়ায় ভাসি। ইধিকা বলেন, এবারের ফিফার সেমিফাইনালে কী করবো, দেখবো কিনাÑ আদৌ সেটা এখনো জানি না। আবারো বলছি, এবার খুব দুঃখ পেয়েছি। আসলে আমার প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো আর ফেভারিট টিম অবশ্যই পর্তুগাল। কিন্তু তারা দুঃখজনকভাবে বিদায় নিয়েছে। রোনালদোর চোখে পানি দেখে নিজেও কেঁদেছি। বুঝতেই পারছেন এবার কতোটা আহত হয়েছি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন ভেঙেছে ইধিকার

ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

উত্তরা ব্যাংক পিএলসি ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকায় ব্যাংকের “দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন -২০২৬” অনুষ্ঠিত হয়

আগামীকালের সব পরীক্ষা স্থগিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন