ভাঙ্গায় বাসচাপায় আহত স্কুলছাত্রেরও মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকায় বাসচাপায় পাঁচজন নিহতের মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত আরও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।
আজ রবিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নূরনবী শেখ (১২)। সে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি গ্রামের তুহিন শেখের ছেলে এবং নগরকান্দা উপজেলার কাইচাইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
এদিকে, একই গ্রামের চারজন নিহত হওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার সকাল থেকে বৃষ্টির মধ্যেই তিনজনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। পরে তাদের পাশাপাশি দাফন করা হয়। নিহত নূরনবী শেখকে সন্ধ্যা ৬টার দিকে দাফন করা হবে বলে তার পরিবার জানিয়েছে।
আরও পড়ুনভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় ছয়জনের মৃত্যুর বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের দাফন শেষে স্বজনরা মামলা করবেন বলে জানিয়েছেন। দুর্ঘটনায় জড়িত ঘাতক বাস, ডিমবোঝাই একটি পিকআপ এবং আরও দুটি বাস জব্দ করেছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1783864244.jpg)

_medium_1783863295.jpg)




