ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ১১:২৭ পিএম

ডিসেম্বরে আসুন আর যখনই আসুন ফাঁসির দড়িতে ঝুলতেই হবে- রংপুরে নাহিদ ইসলাম এমপি

ডিসেম্বরে আসুন আর যখনই আসুন ফাঁসির দড়িতে ঝুলতেই হবে- রংপুরে নাহিদ ইসলাম এমপি

রংপুর জেলা প্রতিনিধি:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দঁড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন আর যখনই আসুন ফাঁসির দঁড়িতে ঝুলতেই হবে। বাংলাদেশ থেকে যে পালিয়ে যায়, সে আর বাংলাদেশে কখনো ফিরে আসে না। পাকিস্তানিরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল।

ইংরেজরাও এর থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছিল। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার এত অসম্মানজনকভাবে কাপুরুষিতভাবে এই দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের কোলে আশ্রয় নিয়েছে। তিনি আর এই দেশে আসার সৎ সাহস কখনো রাখবেন না।

আজ শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা দিল্লিতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রংপুর বিভাগ বাংলাদেশে দীর্ঘসময় ধরে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়ে আসছে। আমরা আশা করেছিলাম, গণঅভ্যুত্থান পরবর্তী এবারের নির্বাচনে যেই সরকার গঠিত হয়েছে তাদের প্রথম বাজেটে রংপুর বিভাগের প্রতি সুদৃষ্টি সুনজর দেয়া হবে। আমরা দেখলাম এবারের বাজেটেও রংপুর বিভাগের সাথে বাজেট বৈষম্য করা হয়েছে।

আরও পড়ুন

রংপুর বিভাগের বেশির ভাগ আসন বিরোধী দলের হওয়ার কারণে পরিকল্পিতভাবে বরাদ্দ কমিয়ে দেয়া হয়েছে। রংপুরে কোন বড় উন্নয়ন প্রজেক্ট রাখা হয়নি। বরাদ্দ সব যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে। গোপালগঞ্জ প্রতিস্থাপিত হয়েছে বগুড়ার শিবগঞ্জে। কিন্তু যারা প্রকৃত বৈষম্যের শিকার, সেই রংপুরবাসী কোন বরাদ্দ পাচ্ছে না। সরকারি দলের এমপিরা যেই বরাদ্দ পায়, বিরোধী দলের এমপিরা সেই বরাদ্দের তিন ভাগের এক ভাগও পাচ্ছেন না।

নাহিদ ইসলাম এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সময়ের চীন সফরের অর্জন শুন্য। কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন। আমরা বিরোধীদলের পক্ষ থেকে সংসদে তাকে ধন্যবাদ জানিয়েছি। এরপর হয়তো কিছু বলা উচিত না। বলতে বাধ্য হচ্ছি চীন সফরের অর্জন কোথায় ? চীন সফরের অর্জন হচ্ছে শুন্য। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমরা কোন কমিটমেন্ট পাইনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোন কমিটমেন্ট পাইনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে আসুন আর যখনই আসুন ফাঁসির দড়িতে ঝুলতেই হবে- রংপুরে নাহিদ ইসলাম এমপি

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

বেহাল সড়কে দুর্ভোগে রংপুরের গঙ্গাচড়ার চর চল্লিশসালের মানুষ

নওগাঁর পত্নীতলায় মাদক সংশ্লিষ্ট অপরাধে মহিলা আটক

দিনাজপুরের চিরিরবন্দরে ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

বগুড়ায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য চাকুসহ গ্রেফতার