ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ১১:০৭ পিএম

বগুড়ায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য চাকুসহ গ্রেফতার

বগুড়ায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য চাকুসহ গ্রেফতার

শহর প্রতিনিধি(বগুড়া): বগুড়া মহানগরের নূরানী মোড় এলাকা থেকে কিশোর গ্যাংয়ের দুই জন সদস্যকে ১টি ধারালো চাকু সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো- কাহালু থানার মহিষামুড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে আউলিয়া(১৯) এবং অপরজন সদরের সাবগ্রাম চান্দুপাড়ার মৃত মাহিদুলের ছেলে রাহাত(১৯)।

বগুড়া সদর ফাঁড়ির কর্মকর্তা মো: মাহমুদুর রহমান বলেন, আজ শনিবার (১১ জুলাই) আনুমানিক বেলা পৌনে চারটার দিকে সঙ্গীয় ফোর্স সহ মহানগরের নূরানী মোড় এলাকায় টহলরত অবস্থায় গ্রেফতারকৃত কিশোরদের দেখে সন্দেহ হয়। তাদের দেহ তল্লাশী করে ১টি ধারালো চাকু উদ্ধার  করে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত কিশোর আউলিয়া(১৯) সে তার পরিবারের সাথে মালতীনগরে ভাড়া বাসায় বসবাস করে। তারা উভয়ে একে অপরের পূর্বপরিচিত। নিরাপত্তার স্বার্থে তারা সাথে চাকু বহন করেছে। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য চাকুসহ গ্রেফতার

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে : রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে ডা. শফিকুর রহমান

বগুড়ায় সমস্যা-সম্ভাবনা ও করণীয় নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার সভা

নওগাঁয় আম বাগানের পাহারাদার দুটি কুকুর

বগুড়া সিটি কর্পোরেশনের ঠিকাদার সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নাটোরের বড়াইগ্রামে তিন মাসে ৭১ জনের জেল ও জরিমানা