বগুড়ায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য চাকুসহ গ্রেফতার
শহর প্রতিনিধি(বগুড়া): বগুড়া মহানগরের নূরানী মোড় এলাকা থেকে কিশোর গ্যাংয়ের দুই জন সদস্যকে ১টি ধারালো চাকু সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো- কাহালু থানার মহিষামুড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে আউলিয়া(১৯) এবং অপরজন সদরের সাবগ্রাম চান্দুপাড়ার মৃত মাহিদুলের ছেলে রাহাত(১৯)।
বগুড়া সদর ফাঁড়ির কর্মকর্তা মো: মাহমুদুর রহমান বলেন, আজ শনিবার (১১ জুলাই) আনুমানিক বেলা পৌনে চারটার দিকে সঙ্গীয় ফোর্স সহ মহানগরের নূরানী মোড় এলাকায় টহলরত অবস্থায় গ্রেফতারকৃত কিশোরদের দেখে সন্দেহ হয়। তাদের দেহ তল্লাশী করে ১টি ধারালো চাকু উদ্ধার করে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত কিশোর আউলিয়া(১৯) সে তার পরিবারের সাথে মালতীনগরে ভাড়া বাসায় বসবাস করে। তারা উভয়ে একে অপরের পূর্বপরিচিত। নিরাপত্তার স্বার্থে তারা সাথে চাকু বহন করেছে। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175864