ভিডিও বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৪:৪৯ পিএম

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ

ফেনীর মহিপালে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি।

আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকালে জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে শহীদের করবের পাশে দাঁড়িয়ে জেয়ারত শেষে দু'হাত তুলে দোয়া করেন তিনি।

এসময় তাঁর সঙ্গে জেয়ারত অংশ নেন শহীদ শ্রাবণের পিতা নেছার আহম্মদ,জেলা এনসিপি নেতা আবদুল আজিজ, মুহাইমিন তাজিম,ওমর ফারুক প্রমুখ।

শেষে শহীদের পিতা-মাতা ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমবেদনা জানান জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি।

আরও পড়ুন

জানা যায়,ফেনী থেকে বিকাল ৫ টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা উদ্বোধন হওয়ার কথা। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনাম সামনে রেখে জেলার সোনাগাজী উপজেলা চত্বরে পদযাত্রার উদ্বোধন করবেন হাসনাত আব্দুল্লাহ এমপিসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এনসিপির ফেনী জেলা সদস্যসচিব শাহ ওয়ালিউল্লাহ মানিক বলেন,ওই কর্মসূচিতে অংশ নিতে ফেনীতে এসে শহীদের করব জিয়ারতে ছুটে যান হাসনাত আব্দুল্লাহ এমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ

হরমুজ প্রণালি আবারও বন্ধের হুমকি ইরানের

তিস্তার পানি বেড়ে যাওয়ায় কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ ভাঙন

ফেনীতে বিদেশি মদ-বিয়ারসহ মাদক কারবারি আটক

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় শিক্ষার্থীর মা গ্রেপ্তার