সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি গ্রামের শাহাদত হোসেন (৪৫) নামে এক কৃষক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। গত বুধবার বিকেলে জমিতে পানি দেয়ার পর সেচ পাম্পের সুইচ বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কৃষক শাহাদত হোসেন ওই গ্রামের মৃত বাবুলাল প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।
মৃতের ভাই রফিকুল ইসলাম জানান, গত বুধবার বিকেলে জমিতে পানি দিতে সেচ পাম্প চালু করে শাহাদত বাড়িতে যান। একপর্যায়ে বাড়ি থেকে ফিরে এসে সেচ পাম্পের সুইস বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। খবর পেয়ে এলাকাবাসী বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন করে ঘটনাস্থল থেকে শাহাদতকে উদ্ধার করে। সন্ধ্যায় গুরুতর অবস্থায় কৃষক শাহাদতকে সিরাজগঞ্জের একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদির জানান, কোন অভিযোগ না থাকায় বিদ্যুৎপৃষ্টে নিহত কৃষকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরর করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন


_medium_1783590954.jpg)
_medium_1783589031.jpg)





