ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৯:৫২ পিএম

বগুড়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান, একজনের জেল অন্য জনের জরিমানা

বগুড়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান, একজনের জেল অন্য জনের জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ক্লিনিকে নিয়ে যাওয়া এবং অপ্রয়োজনীয় টেস্ট করানোর অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। হাসপাতালের সামনে অবস্থিত ‘রওশন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক’-এ এই অভিযান চালানো হয়।

অভিযানকালে মোবাইল কোর্ট পরিচালনাকারী দল উক্ত ক্লিনিকের মালিক মো. গোলাম রসুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই অভিযানে ‘কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টার’-এর বৈধ লাইসেন্স না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সেই সাথে দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহের জন্য তাদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন ক্লিনিকে উপস্থিত রোগীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। ক্লিনিক দুটি তাদের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় এই কারাদণ্ড ও জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা এবং জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান, একজনের জেল অন্য জনের জরিমানা

বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর কারাদন্ড

‘ভুয়া’ মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু

স্মার্ট বাংলাদেশের স্বপ্নে এখনও পিছিয়ে গ্রামের স্কুল

চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ