জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে ১০ মাসের শিশুর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে আশরাফুল ইসলাম তানভীর (১০ মাস) নামে এক শিশুর প্রাণ গেছে।
আজ বুধবার (৮ জুলাই) সকালে সলিমপুরের ছিন্নমূল এলাকার ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সোসাইটিতে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, টানা বৃষ্টির মধ্যে ছিন্নমূল এলাকার ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সোসাইটিতে একটি টিনশেড ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে শিশুটি চাপা পড়ে মারা যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।
তিনি আরও বলেন, আমরা গত দুদিন ধরে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে আসছি। আলীনগর ও ছিন্নমূল এলাকায় দুটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে অনেক বাসিন্দা এখনও সরে যেতে অনিচ্ছুক।
আজ বুধবার সকালে সলিমপুরের ছিন্নমূল এলাকার ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সোসাইটিতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুনসীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, টানা বৃষ্টির মধ্যে ছিন্নমূল এলাকার ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সোসাইটিতে একটি টিনশেড ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে শিশুটি চাপা পড়ে মারা যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।
তিনি আরও বলেন, আমরা গত দুদিন ধরে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে আসছি। আলীনগর ও ছিন্নমূল এলাকায় দুটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে অনেক বাসিন্দা এখনও সরে যেতে অনিচ্ছুক।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1783505174.jpg)





