ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ০৭:৩৪ পিএম

রোয়াংছড়িতে ডাম্পারের চাপায় চার বছরের শিশুর মৃত্যু

রোয়াংছড়িতে ডাম্পারের চাপায় চার বছরের শিশুর মৃত্যু

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ট্রাক ডাম্পারের চাপায় রিমিতা তঞ্চঙ্গ্যা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে রোয়াংছড়ি থানা ও ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমিতা তঞ্চঙ্গ্যা উপজেলার জামছড়ি ইউনিয়নের শামুকঝিড়ি পাড়ার বাসিন্দা নিরঞ্জয় তঞ্চঙ্গ্যার মেয়ে।

আরও পড়ুন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বাবা নিরঞ্জয় তঞ্চঙ্গ্যার সঙ্গে মোটরসাইকেলে করে রোয়াংছড়ি বাজার থেকে বাড়ি ফিরছিল রিমিতা। পথে রোয়াংছড়ি থানার সামনে বান্দরবান থেকে রোয়াংছড়িগামী একটি ট্রাক ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রিমিতা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোয়াংছড়িতে ডাম্পারের চাপায় চার বছরের শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে ধর্ষণ মামলার আসামি সবুজ মহন্ত গ্রেফতার

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

নেত্রকোণায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎ আইন মামলায় একজন গ্রেফতার

দিনাজপুরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত স্বামী গ্রেফতার