ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ০৭:২৫ পিএম

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎ আইন মামলায় একজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎ আইন মামলায় একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা পুলিশ বিদ্যুৎ আইন মামলায় শফিকুর ইসলাম নামের এক আসামিকে গ্রেফতার করেছে। সে সান্তাহার নতুন বাজার এলাকার আমজাদ হোসেনের ছেলে। গতকাল সোমবার দিবাগত রাতে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, সান্তাহার নতুন বাজার এলাকার শফিকুল ইসলামের বিরুদ্ধে নেসকো কর্তৃক ২০২৫ সালে বগুড়া পিএলসি নেসকো বিদ্যুৎ আদালতে বিদ্যুৎ আইনে একটি মামলা হয়। আদালত সম্প্রতি ওই মামলায় শফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারি করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃতকে আজ মঙ্গলবার (৭ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎ আইন মামলায় একজন গ্রেফতার

দিনাজপুরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত স্বামী গ্রেফতার

৩১ জুলাইয়ের মধ্যে সব দলের কাছে আয়-ব্যয়ের তথ্য চেয়েছে ইসি

সিদ্ধিরগঞ্জে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

‘ওদের আছে মেসি, আমাদের আছে সালাহ’

দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ শুরু হয়েছে : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী