ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ০৬:২৪ পিএম

শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর একটি জাতির অগ্রগতি নির্ভর করে না : প্রধানমন্ত্রী

সংগৃহীত,শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর একটি জাতির অগ্রগতি নির্ভর করে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি জাতির অগ্রগতি শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর নির্ভর করে না; তা নির্ভর করে সুস্থ, দক্ষ ও মানবিক জনগোষ্ঠীর ওপর। আর সেই ভিত্তি নির্মাণে মানসম্মত চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও আধুনিক স্বাস্থ্যসেবার ভূমিকা অপরিসীম।

দেশের চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিকাশে ঢাকা মেডিক্যাল কলেজের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ধারাকে আরো শক্তিশালী করতে সরকার স্বাস্থ্যসেবা, চিকিৎসা, শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।’

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ ‘পিএমও বাংলাদেশ’-এ এক শুভেচ্ছা বার্তায় প্রাক্তন, বর্তমান ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি বলেন, ‘১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠার পর থেকে ঢাকা মেডিক্যাল কলেজ দেশের চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গড়ে উঠেছে। দীর্ঘ এই পথচলায় প্রতিষ্ঠানটি অসংখ্য দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক চিকিৎসক তৈরি করেছে, যারা দেশে ও বিদেশে পেশাগত উৎকর্ষ, নেতৃত্ব এবং সেবার মাধ্যমে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রেখেছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী বলেন, ‘৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান, জাতীয় সংকট, প্রাকৃতিক দুর্যোগ এবং জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিনিয়ত ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বর্তমান বিশ্বে চিকিৎসাবিজ্ঞান, প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি স্বাস্থ্য খাতকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে।’

তারেক রহমান বলেন, ‘আমি বিশ্বাস করি, ঢাকা মেডিক্যাল কলেজ তার গৌরবময় ঐতিহ্য ধারণ করে আগামী দিনেও বিশ্বমানের চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্য নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে এবং স্বাস্থ্য গবেষণায় নিয়োজিত চিকিৎসকরা দেশের স্বাস্থ্য খাতকে আরো সমৃদ্ধ করবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর একটি জাতির অগ্রগতি নির্ভর করে না : প্রধানমন্ত্রী

উখিয়ায় এক লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার

ভারত থেকে পাথর আমদানি বন্ধ ঝিমিয়ে পড়েছে বুড়িমারী স্থলবন্দর

শাকিবের নতুন সিনেমায় ইধিকা?

পাথর হতে পারে গলাতেও

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় জোটকে আশ্বস্ত করলেন স্পিকার