ব্রাজিলের হার নিয়ে তরুণের মৃত্যুর খবরে শোকাহত অপূর্ব, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা
কুষ্টিয়ায় ব্রাজিলের পরাজয়কে কেন্দ্র করে এক তরুণের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। খেলাকে বিনোদন হিসেবে নেওয়া এবং ট্রল-বিদ্রূপে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষ সহ্য করতে না পেরে ওই তরুণ আত্মহত্যা করেছেন।
ঘটনাটি জানার পর গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা Ziaul Faruq Apurba। নিজেও ব্রাজিলের সমর্থক হওয়ায় ঘটনাটি তাঁকে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন (২১) স্থানীয় হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
পরিবারের দাবি, ব্রাজিলের পরাজয়ের পর বিভিন্ন ধরনের কটাক্ষ ও বিদ্রূপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
ঘটনার পর আজ মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন অপূর্ব। সেখানে তিনি খেলাকে বিনোদনের জায়গায় রাখার আহ্বান জানান এবং জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন।
অপূর্ব লেখেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধু একটা খেলা।’
আরও পড়ুনখেলাকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা ও ট্রল সংস্কৃতি নিয়ে সতর্কতাও জানিয়েছেন এই অভিনেতা। তাঁর মতে, খেলায় মজা ও ঠাট্টা থাকতে পারে, কিন্তু তা যেন কাউকে অপমান বা মানসিকভাবে আঘাত করার পর্যায়ে না পৌঁছায়।
তিনি আরও লেখেন, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারও জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’
পোস্টের শেষাংশে জীবনকে খেলার চেয়ে অনেক বেশি মূল্যবান উল্লেখ করে অপূর্ব বলেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই খেলাকে কেন্দ্র করে অতিরিক্ত আবেগ, বিদ্রূপ ও মানসিক চাপের বিষয়ে নতুন করে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1783352073.jpg)


_medium_1783345111.jpg)

_medium_1783343394.jpg)


