ভিন্ন ধরনের চরিত্রে নির্ভরযোগ্য হয়ে উঠছেন পারিসা জান্নাত
অভি মঈনুদ্দীন ঃ পারিসা জান্নাত, এই প্রজন্মের একজন নবাগত আলোচিত অভিনেত্রী। একটু একটু করে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন তিনি, আর অনবদ্য অভিনয় দিয়ে দর্শকেরও প্রিয় হয়ে উঠছেন তিনি। সমাজ বিজ্ঞাপনে অনার্সে পড়ুয়া পারিসার একটা সময় স্বপ্ন ছিলো আইনজীবি হওয়ার। কিন্তু একটা সময় এসে অভিনয় করার খুউব শখ জাগে। নিজেকে টিভি পর্দায় দেখার স্বপ্ন দেখতে শুরু করেন।
এরইমধ্যে নাটকে অভিনয় করে বেশ আলোচনাতেও চলে এসেছেন পারিসা জান্নাত। তার অভিনীত দর্শকের কাছে উপভোগ্য নাটকগুলো হচ্ছে ‘ বউ বাছাই’, ‘নিষ্ঠুর’, ‘এ কেমন বিয়ে’, ‘নিমক হারাম’, ‘চালাক জামাই’, ‘প্রবাসীর ইলেকশন’, ‘দুর্নাম’ ইত্যাদি।
এসব নাটকে তার অভিনীত প্রতিটি চরিত্র বেশ চ্যালেঞ্জিং এবং পারিসা চেষ্টা করেছেন প্রতিটি চরিত্রই নিখঁতভাবে ফুটিয়ে তুলতে। পারসিার সহশিল্পীরাও পারিসাকে নিয়ে ভীষণ আশাবাদী। কারণ তারা পারিসার অভিনয়ে মুগ্ধ। তারাও ভীষণ প্রত্যাশী যে পারিসা আগামীদিনে অনেক ভালো একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পারবেন যদি ভালো ভালো গল্পে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পান। রাশেদ সীমান্ত, জাহের আলভী, শামীম হাসান সরকার এই তিন অভিনেতার সঙ্গেই পারিসার বেশি কাজ হয়েছে। পারিসা ভীষণ কৃতজ্ঞ পরিচালক মাসুদ রানা অনিক, জিয়াউদ্দিন আলম ও নাজমুল রনির কাছে। কারণ তারা তাকে অভিনয় জীবনের চলার পথে ভীষণ সহযোগিতা করেছেন।
আরও পড়ুনআগামীর স্বপ্ন আর পরিকল্পনা নিয়ে পারিসা জান্নাত বলেন,‘ একটু একটু করে নিজের শখ থেকে এখন অভিনয় আমার পেশা হয়ে উঠেছে। চলার এই পথে যারা সহযোতিা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আগামীতে আরো ভালো ভালো গল্পে সুন্দর সুন্দর চরিত্রে অভিনয় করতে চাই। অভিনয়ে আমার যেমন অনেকেই অনুপ্রেরণার আছে, আমি যেন আমার পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণার হয়ে উঠতে পারি, একজন সত্যিকারের অভিনেত্রী হতে পারি-এই চেষ্টাটাই থাকবে।’
একজন অভিনেত্রী হিসেবে কাজ করার পাশাপাশি ব্যবসা করার পরিকল্পনা আছে পারিসার। পারিসার জন্মদিন ২০ সেপ্টেম্বর। তার বাবা এটিএম আবুল কালাম ছিলেন একজন সমাজসেবক। দশ ভাই বোনের মধ্যে পারিসাই সবার ছোট। পারিসার নিজের একান্ত সময় কাটে প্রিয় শিল্পীদের গান শুনে। কখনো কখনো ভীষণ মন খারাপ হলে রাজধানীর কোলাহল ছেড়ে একাই বেরিয়ে যান কোথাও। অনেকটা সময় নীরবে একা থাকতেই ভালোবাসেন, ব্যাকগ্রাউণ্ডে যদি বাজতে থাকে প্রিয় প্রিয় গানগুলো।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1783343394.jpg)






