ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ০২:১৮ এএম

খামেনির জানাজায় ট্রাম্পের ছবিতে পাথর নিক্ষেপ

ছবি : সংগৃহীত, খামেনির জানাজায় ট্রাম্পের ছবিতে পাথর নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্কইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতীকী ছবিতে নুড়ি পাথর নিক্ষেপ করে তারা ক্ষোভ প্রকাশ করেন।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জানাজায় অংশ নেওয়া লোকজন ইসলামের হজের একটি প্রতীকী আচার ‘রমি আল-জামারাত’-এর অনুকরণে ট্রাম্পের ছবিতে পাথর নিক্ষেপ করছেন।

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের রাজপথে লাখো মানুষের সমাগম হয়। শোক মিছিলে অংশ নেওয়া নারী-পুরুষ ও শিশুরা ইরানের জাতীয় পতাকা এবং খামেনির ছবি বহন করেন। সমাবেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং মার্কিন পতাকা পোড়ানোর ঘটনাও ঘটে।

এদিকে, জানাজা চলাকালে রাস্তার পাশে অবস্থান করা এক নারীর হাতে ট্রাম্পের ছবি সংবলিত একটি ‘ওয়ান্টেড’ ধাঁচের ব্যানার দেখা যায়। ব্যানারটিতে ট্রাম্পকে হত্যার আহ্বান জানানো হয় এবং তাকে জীবিত বা মৃত ধরিয়ে দেওয়ার বিনিময়ে ২০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কারের দাবিও উল্লেখ ছিল।

আরও পড়ুন

উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় সমাবেশে যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান ও প্রতীকী প্রতিবাদ প্রায়ই দেখা যায়। এবারের জানাজা অনুষ্ঠানেও ট্রাম্পের পাশাপাশি তার প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করা হয়।

তবে উল্লেখ্য, সমাবেশে প্রদর্শিত ব্যানার ও স্লোগান বিক্ষোভকারীদের অবস্থানকে প্রতিফলিত করে। এগুলো কোনো বিচারিক বা সরকারি ঘোষণার সমতুল্য নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় ট্রাম্পের ছবিতে পাথর নিক্ষেপ

মুহুর্মুহু আক্রমণের পরও প্রথমার্ধ গোলশূন্য স্পেন-পর্তুগাল ম্যাচ

আর্জেন্টিনা-মিশর ম্যাচে থাকছেন আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো সেই রেফারি

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান না দিতে ট্রাম্পের প্রতি নেতানিয়াহুর আহ্বান

ডিএমপির ৬ ডিসিকে বদলি

জয় উদযাপন করতে গিয়ে বিশ্বকাপ শেষ ইংলিশ তারকার