ভিডিও মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ১২:৪৮ এএম

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

ছবি : সংগৃহীত, বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমান। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমানকে বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে পৃথক প্রজ্ঞাপনে।

আরও পড়ুন

বিগত আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরী কে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। সদ্য নিয়োগ পাওয়া আনিছুর রহমান জাকির হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

পর্তুগাল-স্পেন মহারণ: দেখে নিন দুই দলের শুরুর একাদশ

সাভারে ককটেল বিস্ফোরণ প্রশাসনের ইন্ধনে ঘটেছে: নাহিদ ইসলাম

বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে লটকনের বাম্পার ফলনে খুশি চাষিরা

গাইবান্ধায় শিশু ধর্ষণকারী নোবেল গ্রেফতার