এ ঘাটতি ঘোচাতেই আজ (সোমবার, ৬ জুলাই) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যান উন্নয়ন বিভাগের স্থাপিত আধুনিক ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, ‘এ প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মান নিশ্চিত করে দেশের আমসহ অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি আরও বাড়ানো সম্ভব হবে ‘
মন্ত্রী জানান, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ফলমূলকে ক্ষতিকর পোকামাকড় ও রোগজীবাণুমুক্ত করতে এ স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন
প্ল্যান্টে প্রতি ইউনিটে প্রায় ৩ টন এবং দিনে সর্বোচ্চ ১২ টন আম বাষ্প তাপ প্রয়োগে প্রক্রিয়াজাত করা যাবে। এতে ফলের ভেতরে থাকা পোকামাকড়, ডিম, লার্ভা ও রোগজীবাণু ধ্বংস হবে; একইসঙ্গে বাড়বে আমের রং, গুণগত মান ও রপ্তানিযোগ্যতা।

নিউজ ডেস্ক



-6a4b84b958cad_medium_1783346571.jpg)




