ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০৯:৩৯ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে গলায় ওড়নার ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছে।

জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়নের মুনজিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী রুপালী বেগম (৪০) আজ সোমবার (৬ জুলাই) সকালে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। রুপালী বেগমের শাশুড়ি জানান, তিনি সোমবার সকালে তার মেয়েকে ওই গ্রামের একটি স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে আসেন।

বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে ভেতর প্রবেশ করে দেখতে পান তার ছেলের বউ রুপালী ফ্যানের সাথে ঝুলছে। এসময় চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। স্থানীয়রা আক্কেলপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আক্কেলপুরে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

এবার দিঠির কন্ঠে বাবার লেখা দেশের গান

বগুড়ায় মোবাইল কোর্টে যানবাহনের জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

বগুড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৮ জনের কারাদন্ড

আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই