ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০৯:২৬ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রফিকুল ইসলাম রাকিবুল (৫০) নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল রোববার শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত রাকিবুল উপজেলার রূপবাটি ইউনিয়নের খামার সানিলা গ্রামের মো. আজহার প্রামাণিকের ছেলে।মামলা ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ জুন শিশুটি বিদ্যালয় থেকে বাড়িতে টিফিনের খাবার গ্রহণ শেষে আবার যাওয়ার পথে অভিযুক্ত রাকিবুল তাকে কৌশলে বাড়িতে তার শয়ন কক্ষে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় ঘটনাটি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখায় সে। শিশুটি বাড়িতে এসে তার পরিবারকে ঘটনা খুলে বলে। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের প্রধানরা মীমাংসার চেষ্টা করে।

আরও পড়ুন

খবর পেয়ে  শাহজাদপুর থানা পুলিশ সেখানে গিয়ে ভুক্তভোগী শিশু ও তার মাকে নিরাপত্তা হেফাজতে নিয়ে আসে। এর আগে পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত রাকিবুল কৌশলে পালিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদি রাকিবুলকে আসামি করে মামলা দায়ের করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

বগুড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৮ জনের কারাদন্ড

আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই

কৃষিপণ্য উৎপাদনে শীর্ষে থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

তুরস্কে ফুরিয়ে যাচ্ছে ভূগর্ভস্থ পানি, বাড়ছে রহস্যময় সিঙ্কহোল

জয়পুরহাটে সনদ না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা