ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ১০:৩৮ পিএম

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুতের মেইন খুঁটিতে বিদ্যুতের সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মুশা পাঁকারমাথায় গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- নীলফামারী সদর উপজেলার শুটিপাড়া গ্রামের মেহের উদ্দিনের ছেলে আব্দুল মমিন (৫০) ও একই উপজেলার কালিতলা গ্রামের দরিরা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬)। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম রুমন ইসলাম জানান, আজ রোববার (৫ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশা পাঁকারমাথা গ্রামে বিদ্যুতের খুঁটিতে ৩ শ্রমিক নতুনভাবে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন।

এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্টে তারা গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মমিন ও জয়ন্তকে মৃত ঘোষণা করেন। আকাশ নামে একজন শ্রমিক আহত রয়েছে।

আরও পড়ুন

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দু’টি হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

বগুড়া চেম্বার অব কমার্স‘র নির্বাচনে বাদল-হিরু পরিষদের নিরুঙ্কুশ বিজয় 

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ২৮৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ

বগুড়ার সান্তাহারে রেলের জমিতে অবৈধ স্থাপনা পাকশী বিভাগীয় কর্মকর্তার কাছে উচ্ছেদের দাবি 

অপরাধীদের অভয়ারণ্য বগুড়া পৌরপার্ক, চাকুসহ গ্রেফতার- ১

বগুড়ায় নারীর ট্রাভেলব্যাগে মিলল এক হাজার এ্যাম্পুল মাদক ইনজেকশন