ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ০৯:৫১ পিএম

মাদকাসক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজদের যুবদলে ঠাঁই হবে না : মিলটন এমপি

মাদকাসক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজদের যুবদলে ঠাঁই হবে না : মিলটন এমপি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন বলেছেন, কোন মাদকাসক্ত, সন্ত্রাসী ও চাঁদাবাজদের যুবদলে ঠাঁই হবেনা। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে নেশা মুক্ত, ফ্যাসিবাদের সংস্পর্শ মুক্ত, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত যুব সমাজ দরকার।

যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সাহসী ভুমিকা রেখেছে যুবদলের কমিটিতে তাদেরকে মূল্যায়ন করা হবে। গতকাল শনিবার রাত ৮টার দিকে বগুড়ার শাজাহানপুরের নগরহাটে আমরুল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন যুবদলের কর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ সুজন। আমন্ত্রিত অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহবায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু সাহিন সানি।

আরও পড়ুন

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, স্বেচ্ছাসেবক দল সভাপতি আজাদুর রহমান, বিএনপি নেতা বাদশা সরকার, আতাহার আলী কাইয়ুম, এমরান হোসেন, শাহিনুর রহমান, মহসিন আলী, তাজুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন, যুবদল নেতা রহমত আলী, মশিউর রহমান বাবু  প্রমুখ।

প্রায় ১ যুগ পর আমরুল ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনের মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে শুরু হলো যুবদলের সাংগঠনিক পুন:র্গঠনের কাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকাসক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজদের যুবদলে ঠাঁই হবে না : মিলটন এমপি

গৌরীপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থী নিহত

বগুড়া মহানগরের ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে কঠোর সিটি প্রশাসন

ভালো গল্পের অপেক্ষায় মেহজাবীন চৌধুরী

সীতাকুণ্ডে শ্বাসনালী কেটে শিশু ইরা মনি হত্যা মামলার রায় মঙ্গলবার