ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ০৯:৩৩ পিএম

পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৭

পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৭

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। গতকাল শনিবার দিবাগত রাত একটায় উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। আজ রোববার (৫ জুলাই) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

আটককৃতরা হলো- পাবনা সদর উপজেলার নিয়ামতপুর পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেন ইমন(৩১), একই উপজেলার রতনপুর ভবানীপুর গ্রামের নাজমুল হাসান (৩০), ঈশ্বরদী উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামের সজীব মন্ডল(২৭), একই উপজেলার চর সলিমপুর গ্রামের তুষার ইমরান(৩৩), আওতাপাড়া গ্রামের জনি ইসলাম(৩০), একই গ্রামের রতন ইসলাম(১৯) ও সাজাদুর রহমান(২১)।

পুলিশ সুপার জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তারা ঘটনাস্থলে একত্রিত হয়েছিল এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্রটি ইকবাল হোসেন ইমনের কাছে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সুযোগ না পেয়ে অস্ত্রটি চোকির নিচে রেখে দেয়। তারা অস্ত্রটির বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি।

আরও পড়ুন

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৭

বগুড়ার পৌর পার্কে চা/কু/সহ আ/ট/ক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সততা ক্লিনিকে চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

১৭ বছর পর অংশগ্রহণমূলক নির্বাচনে মুখর বগুড়া চেম্বার অব কমার্স

বগুড়ার দুপচাঁচিয়ায় জমি নিয়ে মারপিটে আহত সম্রাটের মৃত্যু

যে কারণে শুধুই নাটকে অভিনয় করেন হিমি