ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ০৮:০৯ পিএম

ফরিদপুরের নতুন এসপি শাহরিয়ার মোহাম্মদ

ফরিদপুরের নতুন এসপি শাহরিয়ার মোহাম্মদ

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলামকে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে। তার স্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান ফরিদপুরের এসপি মো. নজরুল ইসলামকে সিআইডির এসপি হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া একই প্রজ্ঞাপনে সিআইডির এসপি মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. নজরুল ইসলাম বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা।

পেশাগত দক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) অর্জন করেন।

এর আগে ২০২৫ সালের ২৬ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে তাকে ফরিদপুরের এসপি হিসেবে পদায়ন করা হয়। ২৯ নভেম্বর তিনি দায়িত্ব নেন। প্রায় সাত মাস দায়িত্ব পালনের পর এবার তাকে সিআইডিতে বদলি করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের নতুন এসপি শাহরিয়ার মোহাম্মদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্যসহ আটক ১৩

জবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ফয়সাল, সম্পাদক রূপ

বিশ্ব জনসংখ্যা দিবস’-২৬-এর থিম সং গাইলেন রাজীব লিজা

টঙ্গীর তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী