প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআরের পিছিয়ে থাকার সুযোগ নেই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশেপ্রেমে বলিয়ান হয়ে দায়িত্ব পালন করছেন পিজিআর সদস্যরা। তবে একটি বিশেষায়িত বাহিনী হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআরের পিছিয়ে থকার সুযোগ নেই।
আজ রোববার (৫ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আর্থসামাজিক ও সাইবারসহ বহু চ্যালেঞ্জ মোকাবিলায় সব বাহিনীর প্রস্তুতি থাকা জরুরি। সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না। তিনি বলেন, সশস্ত্র বাহিনীসহ সব বাহিনীর আধুনিকীকরণে কাজ করছে সরকার। সব বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীদের চেইন অব কমান্ড অবশ্যই মানতে হবে।
সশস্ত্র বাহিনীকে দেশ ও জনগণের সাহস ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা এ দেশের মানুষের সঙ্গে তাদের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রেখেছে। পিজিআরের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে তাদের দায়িত্ব পালন প্রশংসনীয়।
আরও পড়ুনঅনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং পিজিআর সদর দফতরে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। এসময় তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া ৫ পিজিআর সদস্যের পরিবারের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






