ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ০১:১৩ পিএম

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, ছবি: সংগৃহীত।

সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারি করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রি-ডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।

এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ ও অনতিবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

রাশিয়ার বড় তেল টার্মিনাল ও নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা

আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিডি

প্রান্তিক পর্যায়ের অনেক রোগী এখনো যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত : স্বাস্থ্যমন্ত্রী

মেসিদের উদাহরণ দিয়ে খেলোয়াড়দের সতর্ক করলেন আনচেলত্তি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত