ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ০৭:৫১ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে নিজে চারাগাছ উপড়ে অন্যকে ফাঁসানোর অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুরে নিজে চারাগাছ উপড়ে অন্যকে ফাঁসানোর অভিযোগ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি কৃষিমাঠে ফজলুল হক(৬৫) নামে এক ব্যক্তি নিজের রোপণকৃত চারাগাছ নিজেই উপড়ে ফেলে প্রতিবেশী আঙ্গুর মিয়া(৪৫) নামে এক ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, একই মালিকের ক্রয় করা জমি নিয়ে পাতিল্যাকুড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ফজলুল হকের সাথে খোকা মিয়ার ছেলে আঙ্গুর মিয়ার বিরোধ চলে আসছিলো। এরই জেরে সম্প্রতি ফজলুল হক ও আব্দুর রউফ মিয়ারা নিজেদের রোপণ করা গাছের চারা উপড়ে পুকুরে ফেলে দিয়ে আঙ্গুর মিয়ার নামে অপপ্রচার চালান।

পরবর্তীতে এ ঘটনায় আঙ্গুর মিয়া ও এমদাদুল মিয়ার নামে থানায় একটি মিথ্যা অভিযোগ দেন ফজলুল হক। এ বিষয়ে ফজলুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার ভাই আব্দুর রউফ মিয়া বলেন, ঘটনা কি ঘটেছে সেটি থানায় গিয়ে জানতে পারবেন।

আরও পড়ুন

ভুক্তভোগী আঙ্গুর মিয়া বলেন, একই ব্যক্তির কাছে কেনা জমি নিয়ে প্রতিবেশী ফজলুল হকের সাথে ঝামেলা চলছিলো। এরই একপর্যায়ে ফজলুল হকরা তাদের রোপণকৃত চারাগাছ নিজেরাই উপড়ে ফেলে আমাকে দায়ি করেছেন।

এ ব্যাপারে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, অভিযোগ পেয়েছি, সেটি তদন্তধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে নিজে চারাগাছ উপড়ে অন্যকে ফাঁসানোর অভিযোগ

২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১০০ পরীক্ষার্থী

বগুড়ার শেরপুরে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক

কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নিহত ১