ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ০৫:০৭ এএম

ভোজিনহাকে ফাঁকি দিয়ে মেসির গোল

ভোজিনহাকে ফাঁকি দিয়ে মেসির গোল

স্পোর্টস ডেস্ক : অভিষেক বিশ্বকাপে খ্যাতি পাওয়া দোসিমার দিয়াজ ভোজিনহাকে ফাঁকি দেওয়া গোলে আর্জেন্টিনাকে লিড এনে দিয়েছেন লিওনেল মেসি।

লিসান্দ্রো মার্টিনেজের লম্বা এক পাস ধরে তিনি ডি-বক্সের ভেতর ৭ গজ দূরত্ব থেকে শট নেন। সেই জোরালো শট ঠেকানোর সাধ্য ছিল না কেপ ভার্দে গোলরক্ষকের। ফলে আর্জেন্টিনা ২৮ মিনিটেই এগিয়ে গেল।

মায়ামির হার্ড রক স্টেডিয়াম কার্যত মেসির দ্বিতীয় ঘর! যে ভেন্যুতে তিনি ক্লাবের মাঠ হিসেবে খেলছেন তিন বছর ধরে। ফলে সেখানকার প্রতি গজ ঘাসও তার চেনা। একইসঙ্গে ভক্তদের কাছ থেকেও ব্যাপক সমর্থন পাচ্ছেন। তাদের সেই উচ্ছ্বাস বাড়িয়ে চলতি আসরে নিজের সপ্তম গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা।

আরও পড়ুন

এর আগে বিশ্বকাপে ধারাবাহিকভাবে সর্বোচ্চ সপ্তম ম্যাচে গোলের বিশ্বরেকর্ড গড়েছিলেন মেসি। এবার অষ্টম ম্যাচেও গোল পেলেন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা। বিশ্বকাপে নিজের গোলসংখ্যাকে মেসি ২০-এ নিয়ে গেলেন। নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে তুঙ্গে থাকা ফর্ম দিয়ে প্রতিপক্ষকে ক্ষত-বিক্ষত করে চলছেন আলবিসেলেস্তে অধিনায়ক।

এর আগপর্যন্ত প্রায় নিখুঁত ফুটবলই খেলছিল কেপ ভার্দে। তবে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে নকআউটে ওঠা দলটির বিপক্ষ দল যে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। হাইড্রেশন ব্রেকের আগপর্যন্ত আর্জেন্টিনাকে বড় কোনো সুযোগ করতে দেয়নি কেপ ভার্দে। একইভাবে নিজেরাও আক্রমণের চেষ্টা করেছে। যদিও তাদের সেসব আক্রমণ গোলের জন্য যথেষ্ট ছিল না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজিনহাকে ফাঁকি দিয়ে মেসির গোল

কুড়িগ্রামে ধরলার স্রোতে কালভার্ট ভেঙে ৫০ ফুট সড়ক বিলীন, এলাকাবাসীর দুর্ভোগ

বাবা-দাদার পর মৃত্যুর কাছে হার মানল সাত বছরের বন্ধন

বগুড়ার শিবগঞ্জে ২ মাদকসেবীর কারাদন্ড

তপ্ত রোদের দখলে প্রকৃতি ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই

অফিস উদ্বোধনকে কেন্দ্র করে জলঢাকায় ১৪৪ ধারা জারি