ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ১১:৪৩ পিএম

তপ্ত রোদের দখলে প্রকৃতি ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই

তপ্ত রোদের দখলে প্রকৃতি ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই

স্টাফ রিপোর্টার : আকাশে মেঘের আনাগোনা থাকলেও ভোর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত তপ্ত রোদের দখলে প্রকৃতি। মধ্য আষাঢ় পার হয়ে গেছে কয়েকদিন আগে। তবুও দেশজুড়ে চলছে মেঘ-বৃষ্টি ও দাবদাহ। এক সেকেন্ডও রোদে দাঁড়ানো যাচ্ছে না।

নাভিশ্বাস উঠেছে মানুষের। উত্তাপে ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। আজ শুক্রবার (৩ জুলাই) বগুড়ার তাপমাত্রা উঠেছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা বেশি থাকার জন্য মানুষ দর দর করে ঘামছেন এবং বিশেষ করে সকালে বেশি গরম অনুভূত হচ্ছে। এই অবস্থা চলবে দীর্ঘ সময় পর্যন্ত আগাম পূর্বাভাসে বলছে আবহাওয়া অফিস।

এবার বর্ষাকালের চরিত্রে অস্বাভাবিকতা বিরাজমান। জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়েও ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগে। জুলাইয়েও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ও আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাকি সময়েও বর্ষার স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা দেখছেন না তারা। বিচ্ছিন্নভাবে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে টানা বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আজ শুক্রবার (৩ জুলাই) দিনভর গ্রীষ্মের মত গরমে পুড়েছে নগর-জনপদ। মেঘ আছে আকাশে, তবু গরমে টেকা দায়। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। প্রয়োজন ছাড়া ছুটির দিনে কেউ বের হয়নি। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আঁচটা খুব বেশি। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে কর্মজীবী মানুষের জীবন। তীব্র দাবদাহে সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া শ্রমজীবীরা। তারা বাইরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন।

আরও পড়ুন

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নূরুল ইসলাম জানান, এমাসে দাবদাহ খুব বেশি কমবে না। দীর্ঘ সময় পর্যন্ত প্রকৃতিতে এরকমই আবহাওয়া বিরাজ করবে। মাঝেমধ্যে তাপমাত্রা কম থাকতে পারে, কিন্তু গরমের অনুভূতি কম থাকবে না।

আজ শুক্রবার (৩ জুলাই) বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার (৩ জুলাই) বাতাসে আর্দ্রতা ছিল সকাল ৬ টায় ৯২ শতাংশ, বিকেল ৬ টায় ৬০ শতাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ধরলার স্রোতে কালভার্ট ভেঙে ৫০ ফুট সড়ক বিলীন, এলাকাবাসীর দুর্ভোগ

বাবা-দাদার পর মৃত্যুর কাছে হার মানল সাত বছরের বন্ধন

বগুড়ার শিবগঞ্জে ২ মাদকসেবীর কারাদন্ড

তপ্ত রোদের দখলে প্রকৃতি ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই

অফিস উদ্বোধনকে কেন্দ্র করে জলঢাকায় ১৪৪ ধারা জারি

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী পরিদর্শন করলেন ব্রুনাই হাই কমিশনার