বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী পরিদর্শন করলেন ব্রুনাই হাই কমিশনার
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দির যমুনা নদী এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন ব্রুনাই হাই কমিশনার হাজী হারিস বিন হাজী ওসমান। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৯ টার দিকে তিনি সারিয়াকান্দির পৌর এলাকার কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় উপস্থিত হন। এরপর কালিতলা গ্রোয়েন বাঁধের সৌন্দর্য পরিদর্শন করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।
তিনি নৌকাযোগে যমুনা নদী পরিদর্শন করেন। পরে ৫০ শয্যা বিশিষ্ট সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এরপর ফুলবাড়ি ইউনিয়নের রামনগর গ্রামের মরহুম ডা. আক্কাস আলীর কবর জিয়ারত করেন এবং উপস্থিত এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
আরও পড়ুনএ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, হাইকমিশনার অব ব্রুনাই দারুস সালামের প্রথম সেক্রেটারি রোজাইম আব্দুল্লাহ, ব্রুনাই হাই কমিশনারের মেয়ে আরিয়া রহমান, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন সুমন। উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন সরদার, সারিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, মডেল প্রেস ক্লাবের সভাপতি সাহাদত জামান, আমিনুল ইসলাম হিরু প্রমুখ।
মন্তব্য করুন






